• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লংগদুতে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
পাহাড়ীরা জাতীয় রাজনীতি করতে চাইলে তাদের হত্যা ও গুম করার হুমকি দেয়া হচ্ছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, পাহাড়ী শিক্ষার্থী ছাত্রলীগ করার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানেও জনসংহতি সমিতির কারণে পাহাড়ী ছাত্ররা ছাত্রলীগ করতে পারছে না। পাহাড়ীরা জাতীয় রাজনীতি করতে চাইলে তাদের হত্যা ও গুম করার হুমকি দেয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, এরপরও পাহাড়ে বসবাসকারী সব মানুষের জন্যই উন্নয়নের ধারা অব্যাহত আছে। শত বাধা বিপত্তি পেরিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়েছে। অথচ একটি বিশেষ মহল এ অঞ্চলের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চাইছে। 

 

শনিবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লংগদুতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব অভিযোগ করেন।


উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের লংগদু উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা, প্রচার সম্পাদক মমতাজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম।


ছাত্রলীগ নেতা রাকিব হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ হানিফ রেজা, রাবেতা কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হৃদয়।


আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি কেক কাটার মধ্যদিয়ে ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিকেল পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্র সংগঠন টেন্ডারবাজি, দখলদারিত্ব করতে পারে না, ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন।


তিনি বলেন, আমার রাজনীতিও ছাত্রলীগ দিয়ে শুরু। এরপর আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি। আজকের ছাত্রলীগের মেধাবী নেতা কর্মীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে।


তিনি আরও বলেন, নিজেদের টাকায় পদ্মাসেতু হবে এটা কোনদিন এদেশের মানুষ কল্পনাই করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে বেশ এগিয়েছে বাংলাদেশ, এমনকি তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ বিভিন্ন খাতে অগ্রগতি অর্জন করেছে দেশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ