• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2016   Wednesday

পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে রাঙামাটিতে বুধবার দুমাস ব্যাপি প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে  প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, প্রাণী সম্পদ বিভাগের ডাঃ দেবরাজ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা।

অনুষ্ঠান শেষে উপজেলার ৫৪জন কৃষক সহায়তাকারীদের (৪র্থ ও ৫ম ব্যাচ)  অংশ গ্রহনকারীদের  সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ৩জন প্রশিক্ষণার্থীদের মাঝে পাম্প মেশিন  বিতরণ করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের প্রায় ৭৫ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তার মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ বেশীর ভাগই কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উপরই জীবিকা নির্বাহ করে।

 

তিনি বলেন, বাংলাদেশের ফসল উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক সাফল্যে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের পাশাপাশি পাহাড়ে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এই প্রকল্পের কাজগুলো সত্যিই প্রশংসনীয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
আর্কাইভ