• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

আটক আরাকান আর্মি নেতা ডাঃ রেনিন সুয়ে’কে বুকের ব্যথা কারণে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2016   Monday

রাজস্থলী থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির অন্যতম শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকের ব্যথা জনিত অসুস্থ্যতার কারনে প্রথমে রাঙামাটিতে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

উল্লেখ্য,২০১৫ সালের ২৬ আগষ্ট রাতে রাঙাামাটি জেলার রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাশ বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ীর দুই কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয়।

 

পালিয়ে থাকা ওই বিলাস বহুল পাকা ভবনের অবস্থানকারী আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে কে। আটক চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ। রাঙামাটির বিচারিক আদালতে মামলা বিচারাধীন রয়েছে।


জানা যায়, রোববার সকালে তাকে অসুস্থ্য অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে রেনিন সুয়ে’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেন। ওই দিন দুপুর ১২ টার সময় একটি এ্যাম্বুলেন্স করে রেনিন সুয়ে’কে রাঙামাটি থেকে চট্টগ্রাম নিয়ে যায় জেলা কারাগার কর্তৃপক্ষ।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মং ক্যাচিং সাগর জানান, রেনিন সুয়ে’র রক্তচাপ একটু বেশি থাকলেও সেটি সহনীয় পর্যায়ে রয়েছে। তারপরও বুকে ব্যথা করায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।


রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার জয়নাল আবেদিন জানিয়েছেন,শনিবার দিবাগত রাতে হঠাৎ করেই রেনিন সো-এর বুকে ব্যথা অনুভব করছেন বলে দায়িত্বরত কারারক্ষিকে জানান। রোববার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করেন। পরে সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণ করে তাকে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ