• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৩ মাইলের দুইটিলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবী করেছেন।  তবে পুলিশের দাবী এটি হত্যাকান্ড নয়-দুটি মোটর মাইকেলের সামনা সামনি সংঘর্ষের কারণেই তোফাজ্জল হোসেনের মৃত্যূ হয়েছে। 

 

পুলিশ ও স্থাণীয়দের মতে,বৃহস্পতিবার ভোরের দিকে তোফাজ্জল হোসেন মোরটসাইকেলযোগে উপজেলার মারিশ্যা  থেকে আগের দিন সন্ধ্যায় মারিশ্যায়  গিয়ে তার ব্যবসার টাকা সংগ্রহ করে মারিশ্যা রেষ্ট হাউসে রাত্রি যাপন শেষে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তোফাজ্জল হোসেন মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৩ মাইলের দুইটিলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক  থেকে আসা অপর এক মোটর সাইকেলের আরোহীর সাথে মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তোফাজ্জল হোসেন  নিহত হন। মোটর সাইকেল চালক ঘটনার পর পর  পালিয়ে যায়।

 

এদিকে, নিহত তোফাজ্জলের লাশ খাগড়াছড়ি  আধুনিক হাসপাতালে  ময়নাতদন্তের শেষে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিকালে খাগড়াছড়িতে তার লাশের প্রথম জানাজা অনুষ্ঠান শেষে তার লাশ গ্রামের বাড়ী সীতাকুন্ড থানার উত্তর বগাচত্তর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

 

নিহত তোফাজ্জল হোসেনের বড় ভাই মোঃ আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের কাছে দাবী করেছেন, তার ভাইকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। নিহত তোফাজ্জলের খাগড়াছড়ি শহরের জননী নামের একটি কম্পিউটার দোকান রয়েছে। সে গত বুধবার বিকালে পাওনা টাকা সংগ্রহ করতে বাঘাইছড়ির মারিশ্যা গিয়েছিল। 

 

এদিকে, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে তোফাজ্জল হোসেন মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট অপর একটি  নাম্বার বিহীন মোটর সাইকেল( যা স্থাণীয়ভাবে টানা গাড়ী নামে পরিচিত) দীঘিনালা-মারিশ্যা সড়কের চার কিলোমিটার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে ওই মোটরসাইকেল চালক খোরশেদ(জর্জ) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

 

অপর একটি সূত্রে জানিয়েছে, নিহত তোফাজ্জল হোসেন এক সময়ে চট্টগ্রামের সীতাকুন্ড থানর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।  তিনি খাগড়াছড়ি  শহরে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি হিসেবে চাকুরী নেন এবং  পরবর্তীতে তিনি খাগড়াছড়ি শহরে জননী কম্পিউটার নামে একটি দোকান দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ