• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

১৫ জনের নাম উল্লেখ করে দুই হাজার বিরুদ্ধে চন্দ্রঘোণা ও রাঙ্গুনিয়া থানায় পৃথক দুটি মামলা
কাপ্তাইয়ে রাইখালীতে চোরাই কাঠের জীপ উল্টে যাওয়ায় ঘটনায় আহতদের একজন মারা গেছেন

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2016   Friday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউপি’র বড়খোলা বাজার এলাকায় গেল বৃহস্পতিবার রাতে বিজিবি’র চেক পোষ্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় চোরাই কাঠ বোঝাই জীপ গাড়ী উল্টে যাওয়া ঘটনায় জাবেদ(৪৭) নামের জীপ চালক মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।


উল্লেখ্য,গেল বৃহস্পতিবার রাতে বিজিবি’র চেকপোষ্ট দিয়ে চোরাই কাঠ বোঝাই একটি জীপ(চাদের গাড়ী) জীপ বাঙাল হালিয়া থেকে চন্দ্রঘোণায় যাচ্ছিল। এসময় বড়খোলা ধংছড়ি বিজিবি’র চেক পোষ্টে কর্তব্যরত বিজিবি’র সদস্যরা জীপটি থামাতে চাইলে না থামিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় চেক পোষ্ট থেকে ৫শ গজ দূরে গিয়ে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম হোসেন নামের একজন শ্রমিক নিহত হয় এবং দুজন আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জীপ চালক মারা যান। এর মধ্যে নিহত সাদ্দামের বাড়ী কংঘাঘাটা, রাইখালী এবং জাবেদের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদলা এলাকায়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ৫শ থেকে ৬শ স্থানীয় লোকজন ধংছড়ি বিজিবি ক্যাম্প ঘেরারও করে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন বিজিবি’র চেক পোষ্ট ও গোল ঘরে আগুন ধরিয়ে দেয়। বিজিবি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ার জানান, এ ঘটনায় আজ শুক্রবার বিজিবি’র পক্ষ  থেকে ১৫ জনের নাম উল্লেখ করে  দুই হাজার বিরুদ্ধে চন্দ্রঘোণা ও রাঙ্গুনিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 


বড়খোলা ধংছড়ি বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেঃকর্নেল সোহেল জানান, বিজিবি’র চেক পোষ্ট ও গোল ঘরে লোকজন আগুন ধরিয়ে দিলে উত্তেজিত লোকজনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোরাই কাঠ বোঝাই জীপ নিয়ন্ত্রণ হারালে রাস্তায় জীপটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর ১ জন মারা গেছে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ