• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

কাপ্তাইয়ে জীপ উল্টে ১ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র চেক পোষ্টে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2016   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউপি’র বড়খোলা বাজার এলাকায় বিজিবি’র চেকপোষ্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় জীপ(চাদের গাড়ী) উল্টে গিয়ে ১জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। নিহতের নাম সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।


এদিকে, নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বিজিবি চেক পোষ্টে অগ্নিসংযোগ করে। এতে বিজিবি উত্তজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি করে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধংছড়ি বিজিবি’র ক্যাম্পের চেক পোষ্টের পাশ দিয়ে একটি কাঠ বোঝাই জীপ বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনার উদ্দেশ্য যাচ্ছিল। এসময় চেক পোষ্টে কর্তব্যরত বিজিবি’র সদস্যরা জীপটি থামাতে চাইলে তা না থামিয়ে চালক দ্রুত গতিতে চলে যায়। এতে কিছু দূরে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা  দেয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম হোসেন(৩৭) নামের একজন নিহত হয়।

 

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ৫  থেকে ৬শ বিক্ষুদ্ধ জনতা স্থানীয় বিজিবি ক্যাম্পে ঘেরাও করে। এক পর্যায়ে বিজিবি`র চেক পোষ্ট ও গোল ঘরে অগ্নিসংযোগ করে। এতে বিজিবি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি করে। 


চন্দ্রঘোনা থানার এসআই মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সাদ্দাম হোসেন নামের একজন নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তি পথচারী বা চালক কিনা সঠিক তথ্য এখনো জানা যায়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, একটি কাঠ বোঝাই জীপ স্থানীয় বিজিবি’র চেক পোষ্টে দিয়ে যাওয়ার সময় বিজিবি’র সদস্যরা থামাতে চাইলে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উল্টে গিয়ে ১ জন নিহত ও ২ জন অাহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র চেক পোষ্টে স্থানীয় লোকজন হামলা করেছে বলে শুনেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ