• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বরকলের আইমাছড়া ইউনিয়নের দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2016   Sunday

রাঙামাটির বকরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ার ১ নং ওয়ার্ডে রোববার আওয়ামীলীগ ও বিএনপি’র দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে  দুই নারীসহ ৭ জন আহত হয়েছে। তবে দুই  মেম্বার প্রার্থী এ ঘটনার জন্য পরষ্পরকে দায়ী করেছেন।

 

পুলিশ ও স্থাণীয়রা জানায়, রোববার সকাল ১১টার দিকে  বকরকলের ৩নং আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ার ১ নং ওয়ার্ডের  বিএনপির সমর্থিত মেম্বার প্রার্থী  মোহাম্মদ জাকির  হোসেন(মোরগ) বামলেন এলাকায় সমর্থকদের নিয়ে প্রচারনায় যান। একই এসময়ে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী ও একই ওয়ার্ডের  মেম্বার প্রার্থী  মোঃ আবু সালেহ(টিউবওয়েল)  সেখানে  গেলে  উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষে দুই নারীসহ ৭জন আহত হয়েছে। অহতরা হলেন,  বিএনপির সমর্থক শিরিন  বেগম(৩০), মাসুদ(২৭), শফিকুল ইসলাম(২৭) এবং আওয়ামীলীগ সমর্থক নূর নাহার (৫০), আলম জমাদ্দার(৬০) ও আবু তালেব(৩২)। এর মধ্যে  শিরিনবেগমকে -কে  রবকল স্বাস্থ্য কমপ্লেক্সে ও  নূর নাহারকে রাঙামাটি  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থাণীয়ভাবে চিকিৎসা  দেওয়া হয়েছে বলে জানা  গেছে।  

 

এদিকে, এ ঘটনায় দুই  মেম্বার প্রার্থী এ ঘটনার জন্য পরষ্পরকে দায়ী করেছেন। বিএনপির সমর্থিত মেম্বার প্রার্থী  মোহাম্মদ জাকির  হোসেন অভিযোগ করেছেন, আওয়ামীলীগ সমর্থক  লোকজনরা  তার সমর্থকদের উপর হামলা করেছে। তবে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আবু সালেহ পাল্টা অভিযোগ করে বলেন,বিএনপির প্রার্থীর সমর্থকরা তার কর্মী ও সমর্থকদের উপর হামলা করেছে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়ার সাথে  যোগাযোগ করা হলে তিনি দুই   মেম্বার প্রার্থী  সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে উভয় দলের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ