• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ কুমার চাকমার পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2016   Thursday

রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ কুমার চাকমা বৃহস্পতিবার দল থেকে পদত্যাগ করেছেন। 

 

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ পদত্যাগের কথা জানান।


প্রেস বার্তায় তিনি জানান, পারিবারিক ও ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কারণে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে প্রেস বার্তায় উল্লেখ করেন। ইতিমধ্যে তার পদত্যাগপত্র সরাসরি দপ্তর সম্পাদক অনিল বরণ চাকমার কাছে ও জেলা সভাপতির কাছে ডাকযোগে পাঠিয়েছেন।


এদিকে এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ কুমার চাকমার পদত্যাগে দলের কর্মীরা তার প্রতি বিরূপ ও ক্ষোভ প্রকাশ করছেন বলে জানা গেছে। তার পদত্যাগে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।


বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ কুমার চাকমা পদত্যাগের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, সুরেশ কুমার চাকমা দল থেকে পদত্যাগ করে জীবনের চরম ভূল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি আরো বলেন, তার পদত্যাগে দলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে দলেকে শক্তিশালী করতে দ্রুত পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।


উল্লেখ্য ২০১৫ সালে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নন্দ দুলাল চাকমা, ২০১৬ সালে একই কারণ দেখিয়ে দলের সাধারণ সম্পাদক ক্যানন চাকমা, সাংগঠনিক সম্পাদক জাপানি বিজয় দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন কমিটির সভাপতি করুণা রঞ্জন চাকমা, ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিনোদ কুমার চাকমা দলের সকল সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ