• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016   Monday

খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বিস্ফোরক দ্রব্য আইনে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল।

 

সোমবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো: ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুন্যাল এই রায় প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবি’র প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় তাদেরকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৮ ও অস্ত্র ও বিস্ফোরক উপাদানবলি আইনে মামলা করা হয়।

 

এ মামলার সোমবার  খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো: ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুন্যাল আদালতে চুড়ান্ত মামলার দিন ধার্য্য ছিল। এতে বিজ্ঞ আদালতের বিচারক ৩ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেন। এছাড়া  বিস্ফোরক দ্রব্য আইনে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের নির্দেশ দেন খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক।

 

সাজাপ্রাপ্ত আসামীরা হল, জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গার শান্তিপুর এলাকার মো: ইউনুছ। এর আগে ২৪ সেপ্টেম্বর একই আদালত সন্ত্রাস বিরোধী আইনে এই তিন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৫জনকে ৭ বছর করে কারাদন্ড   প্রদান করেছেন। 

 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর ভোর রাতে র‌্যাবের একটি বিশেষ দল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ, সামছু মিয়াকে আটক করে। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক দু’টি মামলা হয়। পরবর্তীতে পাঁচজনকে আসামী করে চার্জশীট দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ