• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

ফেইসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে গ্রেফারকৃত আহম্মদ উল্লাহকে চাকুরী থেকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016   Monday

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যুগল বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার অপরাধে গ্রেফতার হওয়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্লাহ-কে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

জানা যায়, রোববার জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার স্বাক্ষরিত এক অফিস আদেশে  আহম্মেদ উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। যার স্মারক নং রাপাজেপ/প্রশাসন/সংস্থাপন/ পনর-২৫/৯৯-২০০০/১০১৮।

 

এতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আহম্মদ উল্লাহকে ফৌজদারী অভিযোগ পুলিশ কর্তৃক গ্রেফতার করায় বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধি নোট-২ অনুযায়ী গ্রেফতারের তারিখ ১৪/১০/১৬ খ্রি. হতে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধি ও এফ আর ৫৩(বি) অনুযায়ী সাময়িক বরখাস্তখালীন সময়ে প্রাপ্য খোরাকী ভাতা এবং অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।

 

এদিকে,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া আহম্মদ উল্লাহ-কে  গেল শুক্রবার রাঙামাটির আদালতে  তোলার পর পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি রিমান্ডে  রয়েছেন।

 

উল্লেখ্য,গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল বিকৃত ছবি  সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজের একাউন্টের টাইমলাইনে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ। শুক্রবার স্থানীয় যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা বাদী হয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে রাঙামাটি কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ এলাকার নিজ বাস ভবন  থেকে জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ