• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠানে
বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করে শান্তি ও সাম্প্র্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2016   Wednesday

খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল স.ম মাহবুব উল আলম,এইচজিপি, পিএসসি বলেছেন, বুদ্ধের অহিংস নীতি অনুসরণ ও প্রতিপালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সামাজিক শান্তি ও সাম্প্র্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।

 

তিনি  আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তাই আমাদেরকে সকল অশুভ সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মানবতাবাদী দেশ প্রেমিক সকল মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে ।

 

বুধবার বিকেলে  খাগড়াছড়ি জেলা সদরের কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত সভায় পার্বত্যাঞ্চলের প্রবীন ধর্মীয় গুরু শ্রীমৎ চাইন্দাছড়া মহাস্থবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সেনা বাহিনীর সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল হাসান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী।

 

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারন সম্পাদক ভদন্ত এস লোকজিৎ থের ,অন্যান্যদের মধ্যে ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত অগ্রজ্যোতি মহাস্থবির,আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ প্রিয় স্থবির ও মৈত্রী বৌদ্ধ বিহারের  অধ্যক্ষ জ্ঞানোলোক ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া।

 

সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন,আকাশ প্রদীপ ও ফানুস বাতি উত্তোলন করা হয়।এ ছাড়া বৌদ্ধ যুব সংঘের উদ্যেগে অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ