• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে রূপালী ব্যাংকের তবলছড়ি শাখার ব্যবস্থাপক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2016   Wednesday

জাল ও ভূয়া ব্যাংক সার্টিফিকেট প্রদানের অভিযোগের মামলায় রুপালী ব্যাংকের রাঙামাটির তবলছড়ি শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের(দুদক)।  বুধবার ব্যাংকের তবলছড়ি শাখার ভবন থেকে দুদুকের কর্মকর্তারা কোতয়ালী পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।

 

দুদক রাঙামাটি সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ব্যাংকের তবলছড়ি শাখার ভবন থেকে দুদুকের কর্মকর্তারা কোতয়ালী পুলিশের সহায়তায় রুমা বড়ুয়াকে আটক করে দুদক কার্যালয়ে নিয়ে যায়। পরে তাকে রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকন উদ্দীন কবিরের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে  জেল হাজতে প্রেরনের নিদের্শন  দেন। একই সাথে বিজ্ঞ আদালত আগামী ৫ ডিসেম্বর মামলার শুনানীর পরবর্তী দিন ধার্য্য করে দেন। তবে জাল ও ভূয়া ব্যাংক সার্টিফিকেট প্রদানের মামলার অন্যতম আসামী ও মায়েশা এন্টার প্রাইজ-এর সত্বাধিকারী যুবলীগ নেতা  মুজিবুর রহমান দীপু পলাতক রয়েছেন।

 

দুদক রাঙামাটি কার্যালয়ের পরিদশর্ক নিজামুর রহমান জানান,পার্বত্য চট্গ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার নারিকেল বাগানস্থ রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মানের জন্য কাজ পান মেসার্স মায়েশা এন্টার প্রাইজ-এর সত্বাধিকারী মুজিবুর রহমান দীপু। 

 

ওই ঠিকারদারী প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব নন্বরে ৪১ লাখ ২০ টাকা রয়েছে বলে ব্যাংক গ্যারান্টির সার্টিফিকেট প্রদান করেন রূপালী ব্যাংকের তবলছড়ি শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়া। পরে ওই ব্যাংকের ঠিকাদারী প্রতিষ্ঠানের হিসাব নম্বরে খোজখবর নিয়ে জানতে পরে ওই হিসাব নম্বরে কোন টাকাই জমা নেই।

 

পরে দুদক রাঙামাটিকে বিষয়টি অভিযোগ করা হলে দুদকের কর্মকর্তারা তদন্তের করে সত্যতা পাওয়ার পর বুধবার রাঙামাটি কতোয়ালী থানায় মুজিবুর রহমান দীপুকে ১ নম্বর ও রুমা বড়ুয়াকে ২ নম্বর আসামী করে মামলা  দায়ের করে দুদক। যার মামলা নং- ৯। 

 

তিনি আরো জানান,ওই মামলার ১নম্বর আসামী ঠিকাদার মুজিবুর রহমান দীপু বর্তমানে আত্নগোপণে রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ