• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ৫০টি নকল স্বর্ণের আংটিসহ এক ওমান প্রবাসী প্রতারক আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2016   Friday

 বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের শিমুলতলী এলাকা থেকে রাঙামাটিতে ৫০টি নকল স্বর্ণের আংটি ও একটি প্রাইভেট কারসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক ওমান প্রবাসী প্রতারককে আটক করেছে পুলিশ।

 

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ রশিদ জানান, গেল কয়েক দিন ধরে ওমান প্রবাবাসী প্রতারক আনোয়ার হোসেন একটি সাদা কার গাড়িতে করে রাঙামাটি শহরের বিভিন্ন স্বর্ণের দোকানে আংটি বিক্রি ও বন্ধক রাখতে তৎপরতা চালায়। এতে সন্দেহ হলে স্থানীয় কয়েক স্বর্ণের ব্যবসায়ী পুলিশে খবর দেয়। পরে  পুলিশ গেল বৃহস্পতিবার রাতে শহরের শিমুলতলী এলাকা থেকে একটি প্রাইভেদ কারসহ আনোয়ার হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০টি নকল স্বর্ণের আংটির মধ্যে ৫টি আংটি উদ্ধার করা হয়। বাকি নকল ৪৫টি আংটি বিভিন্ন জায়গায় বন্ধক ও বিক্রি করেছে প্রতারক আনোয়ার। বিভিন্ন সময়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণের ব্যবসায়িদের কাছে বন্ধক দিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছিল। প্রতিটি আংটির ওজন  রয়েছে প্রায় এক ভরি।

 

তিনি আরো জানান, আনোয়ারকে আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিতে জানিয়েছে সে দীর্ঘদিন ওমানে ছিল। ওমান থেকে কিছু আংটি এনে সেগুলো সহযোগীদের মাধ্যমে আসল স্বর্ণের আংটির সঙ্গে মিলিয়ে বিক্রি করে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ