• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি’র রামগড় সরকারি ডিগ্রী কলেজ শাখার ৪র্থ কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016   Sunday

রোববার বৃহত্তর পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় সরকারি ডিগ্রী কলেজ শাখার ৪র্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে লিমন ত্রিপুরাকে সভাপতি, আথুইছে মারমাকে সাধারন সম্পাদক ও সুরেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

 

পিসিপি’র রামগড় সরকারি ডিগ্রী কলেজ শাখার দপ্তর সম্পাদক মেংগো ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কাউন্সিলে সভাপতিত্ব করেন পিসিপি’র রামগড় সরকারি কলেজ শাখার সভাপতি সেমন্ত ত্রিপুরা। সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় উপজেলার সংগঠক হরি কমল ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার অর্থ-সম্পাদক জহেল চাকমা, ডিওয়াইএফ রামগড় উপজেলার সাংগঠনিক সম্পাদক সুমন ত্রিপুরা, রামগড় কলেজ শাখার সহ-সভাপতি নেপাল ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন রামগড় সরকারী ডিগ্রী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরা।

 

কাউন্সিল অধিবেশন শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন ও যারা কারাবরণ করেছেন তাদের সকলের  প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে লিমন ত্রিপুরাকে সভাপতি, আথুইছে মারমাকে সাধারন সম্পাদক ও সুরেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি’র জেলার শাখার অর্থ সম্পাদক জহেল চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ