• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটি সফরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি সফর করছেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স।

 

দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সঙ্গে চেয়ারম্যানের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতিসংঘ প্রতিনিধি। এরপর বিকালে রাঙামাটিতে ইউএনডিপির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন ও আর্থ-সামাজিক প্রকল্প পরিদর্শন করেন তিনি।

 

সৌজন্য সাক্ষাতে রবার্ট ডি ওয়াটকিন্স রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে বলেন, ইউএনডিপি বিগত বছরগুলোতে তিন পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। উন্নয়নের সেই ধারাবাহিকতায় ইউএনডিপি আরও একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটি সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি প্রচুর কাজ করেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রতিষ্ঠিত ৮২টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। এই বিদ্যালয়গুলি জাতীয়করণের ফলে দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা রাখবে। এছাড়া স্বাস্থ্য খাতে ইউএনডিপির বিনিয়োগের কারণে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য কর্মী সৃষ্টি হয়েছে যারা এলাকার স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।  

 

তিনি আবাসিক প্রতিনিধিকে যতদিন ইউএনডিপি সৃষ্ট গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের পদগুলি সরকারিকরণ না হবে ততদিন পর্যন্ত ওইসব স্বাস্থ্যকর্মীর জন্য ভাতা, নির্দিষ্ট এলাকার জন্য ওষুধ সরবরাহ এবং মনিটরিং খাতে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানান।

 

এ সময় ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, সিএইচটিডিএফ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ঐশ্বর্য্য চাকমা এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ