• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমম্যান অংসুই প্রু চৌধুরী। পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেক আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য ও হস্থান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.বিনোদ শেখর চাকমা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে কেবিন নির্মাণের কাজে অগ্রগতি হচ্ছে। নানিয়ারচর, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের সীমানার মধ্যে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদের বিষয়ে প্রশাসন কর্তৃক যোগাযোগ অব্যাহত রয়েছে।


কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক রমনী কন্তি চাকমা বলেন, বর্তমানে বোরো মৌসুম চলছে। জেলায় এবারে ৭৭৩৬ হেক্টর জমিতে চাষাবাদের টার্গেট থাকলেও এ পর্যন্ত ৮১৭ হেক্টর পর্যন্ত চাষাবাদ হয়েছে পানির হৃদের পানি কমলে টার্গেট পূরণ করতে অনেকাংশে সক্ষম হবো। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে কফি চাষ ও একটি পাহাড় একটি খামার প্রকল্প যথারীতি চলছে।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বছরের প্রথম দিনে জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোতে চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এছাড়া চেলাছড়া ও আটারকছড়া আবাসিক বিদ্যালয়গুলো নির্মার্ণের পরও খাই-খরচের জন্য একটি বরাদ্দ তৈরি করে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।


জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা বলেন, সামাজিক নিরাপত্তা অনুযায়ী সমাজসেবা কর্তৃক তালিকাভুক্তদের মাঝে বয়স্ক ভাতা ৪শত টাকার পরিবর্তে ৫শত এবং প্রতিবন্ধী ৫শত টাকার পরিবতে ৬শত নির্ধারণ করা হয়েছে অন্যন্য মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, সঠিকভাবে প্রদান করা হচ্ছে। মন্ত্রনালয় হতে এবারে ১৬-১৭অর্থ বছরে ২কোটি ৬০লক্ষ ১৯হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।


জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আগামী ১ফেব্রুয়রী থেকে তিন মাস ব্যাপী বেকার যুবদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ ২৯জানুয়ারী পর্যন্ত।


রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স-এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে পর্যটক মৌসুম চললেও খাগড়াছড়ি ও বান্দরবানের ন্যয় রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে বিনোদন ব্যবস্থা কম থাকায় পর্যটক কম হচ্ছে পরিষদ কর্তৃক আধুনিক মানের বিনোদনের ব্যাবস্থা করা গেলে পর্যটক আকৃষ্ট হতো।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে ডিজিটাল ও উন্নত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়তে। তার এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে পরিষদের হস্থান্তরিত বিভাগের কার্যক্রমের গতিশীলতা বাড়িয়ে প্রধানমন্ত্রীর সে লক্ষ্যকে নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।


তিনি আরো বলেন, অন্যান্য জেলা পরিষদের তুলনায় এই তিন পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। পরিষদের হস্থান্তরিত বিভাগের কোন সমস্যা হলে তা জেলা পরিষদ কর্তৃক অনেকাংশে সমাধান করার সুযোগ রয়েছে। কিন্তু সমতলে সরাসরি মন্ত্রনালয়ে যোগাযোগ করতে হয়।

 

পরিষদের এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আন্তরিকতার সাথে আমরা যদি একসাথে দেশের উন্নয়নে কাজ করি প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হতে বেশী দেরী হবে না। আর এর সুফল এদেশের জনগনই ভোগ করবে।উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে ও সরকারের এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ