• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ট্রাক চাপায় চৌংড়াছড়ি গ্রামের ৬জনের মৃত্যুঃ গ্রামে শোকের মাতম

মহালছড়ি প্রতিনিধি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2017   Friday

শুক্রবার খাগড়াছড়ির আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত চন্দ্র মনি মহাস্থবির-এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ট্রাক চাপায় ঘটনাস্থলে মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গ্রামের একই পরিবারের ৩জন ও শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

পরে আরো গুরুতর অবস্থায় আহত ববি মারমা (১৩) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার তার মৃত্যু হয়। এ নিয়ে একই গ্রামের ৬জনের মৃত্যুতে পুরো এখন শোকের মাতম। 

 

একই গ্রামের নিহতরা হলেন, মং মারমার ছেলে ও এবারের এস,এস,সি পরীক্ষার্থী উচানু মারমা (১৭), মংক্র মারমার ছেলে ও এস,এস,সি পরীক্ষার্থী অংক্যচিং মারমা (১৭), চাইলাগ্য মারমার স্ত্রী নেই¤্রা মারমা, চাইলাগ্য মারমার বড় মেয়ে ও এবারের অস্টম শ্রেণীর ছাত্রী ববি মারমা (১৩), চাইলাগ্য মারমার ছোট মেয়ে এবারের প্রথম শ্রেণির ছাত্রী নুনু মারমা (৬), মমং মারমার মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মাটিং মারমা (৬) ।


এদিকে,এই মর্মান্তিক ঘটনায় চৌংড়াছড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একসাথে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হারিয়ে চাইলাগ্য মারমা বার বার মুর্ছা যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ির সদর হাসপাতাল থেকে লাশের ময়না তদন্ত শেষে গ্রামে লাশের গাড়িযোগে নিয়ে আসার সাথে সাথে আত্মীয় স্বজনের বুকফাটানো আহাজাড়িতে পুরো গ্রামের বাতাস ভারী হয়ে ওঠেছে। বিভিন্ন এলাকা থেকে দেখতে আসা শত শত আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন লাশ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউ। মর্মান্তিক এ ঘটনায় নিহত পরিবারকে শান্তনা দিতে এসে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি নিজেও চোখের জল ধরে রাখতে পারেননি।


মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী বলেন, পরিবারের সাথে আলোচনা করে লাশ একসাথে সামাজিক শ্বশানে দাফনের ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য যে, শুক্রবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়ির আলুটিলাস্থ ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে আসা লোকজনের উপড় গাড়ি চাপা দিলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামের ৬জনের মৃত্যু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ