• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে বিয়ে দেওয়ার অভিযোগ
বরকলে বাল্য বিবাহ ঠেকানো গেল না!

পুলিন চাকমা, বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2017   Monday

ঠেকানো গেল না বাল্য বিবাহ! বরকল উপজেলায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিবাহ দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা  দিয়েছে।

 

জানা যায়, বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীর নাম তপনা চাকমা (১৫)। সোমবার সকালে ওই এলাকার জলন্ত চাকমার ছেলে  রনজিত চাকমার (২৩) সাথে মেয়েটির বিয়ে দেয়া হয়। এনিয়ে এলাকার সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

অভিযোগ রয়েছে,স্থানীয় ওয়ার্ড মেম্বার হিরক চাকমা কয়েকজন যুবককে সাথে নিয়ে এবং ছাত্রীটির অভিভাবক ও বরপক্ষকে নানাভাবে সহায়তা দিয়ে এই বাল্য বিবাহ সম্পন্ন করা হয়। তবে ২নং বরকল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার হিরক চাকমা জানিয়েছেন, মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী হলেও এখন স্কুলে যায় না। সার্টিফিকেটে বয়স কম হলেও তার বয়স ২০ বছরের কম হবে না।

 

এদিকে বাল্য বিবাহ রোধে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে  উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিষয়টি বরকল উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

 

বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘ্ন বিনাশন চাকমা বলেন, তার বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীটিকে বিয়ে দেয়া তা গ্রহণযোগ্য নয়। বাল্য বিবাহ আইনত দন্ডনীয়। বিষয়টি বরকল উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। 

 

এলাকার মুরুব্বী ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা বলেন, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েটির বিয়ে না দেয়ার জন্য মেয়ে ও ছেলে পক্ষকে বুঝিয়েছি। তারা কারোর পরামর্শ শোনেনি। সমাজের মুরুব্বীর কথাও মান্য করেনি এবং প্রশাসনের কথাও মানেনি। এটা খুবই দুঃখজনক। তাদের ব্যবহারে আমি হতাশ ও ক্ষুব্দ। বাল্য বিবাহের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

 

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন।  তিনি কাজে ব্যস্ত থাকায় সেখানে যেতে পানেনি।  থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ  দেওয়া হয়েছে। 

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ