• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় সরই কেয়াজুপাড়া বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2017   Thursday

লামার ক্যায়াজু পাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান ও ৬টি সৌর বিদ্যুৎ সোলার পুড়ে গেছে। বৃহস্পতিবার  দিবাগত রাত আড়াই টায় উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।  অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা।

 

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের প্রবেশ মুখে ব্রীজ সংলগ্ন নূরুল ইসলাম প্রকাশ বৈদ্যর চায়ের দোকান হতে আগুনের সুত্রপাত হতে পারে। বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার সময় অসতর্ক অবস্থায় চুলার আগুন পরিপূর্ণভাবে নিভিয়ে যায়নি। গভীর রাতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুনের পোড়া গন্ধ পেয়ে ঘুম উঠে দেখে দোকানে আগুন জ্বলছে। আগুন নেভানোর অনেক চেষ্টা করলেও আগুন নেভাতে পারেননি। এ সময় আছাফুর রহমানের দর্জির দোকান, নুরুল ইসলামের চায়ের দোকান, মেনরুং মুরুং কীটনাশকের দোকান ও গিয়াস উদ্দিনের মুদি দোকানে সম্পূর্ণ আগুনে পুড়ে যায়।

 

সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, আছাফুরের দর্জি দোকানে প্রায় তিন লক্ষাধিক টাকার কাপড় ও চারটি সেলাই মেশিন, মেনরুং মুরুংয়ের বীজ ও বিষের দোকানের নগদ টাকা ও প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল, গিয়াস উদ্দীনের মুদির দোকানে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ৪টি দোকানে ৬টি সৌর বিদ্যুৎ পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ক্যায়াজুপাড়া বাজারে অগ্নিকান্ডের চারটি দোকান ও ৬ টি সোলার প্যানেল পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ