• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে দুধর্ষ ৩ ডাকাত আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2018   Wednesday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে দুধর্ষ ৩ ডাকাত আটক করেছে  বুধবার ভোরে মিলের নিরাপত্রা প্রহরী ও আনসার সদস্যরা। এরা সংঘবদ্ধভবে ড্রেন দিয়ে মিলে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। এ ব্যাপারে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের থানায় সোর্পদ করেছে মিল কর্তৃপক্ষ।

 

মিলের নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত প্রায় ২ টার সময় মিলের ক্রেনজেটি এলাকা সংলগ্ন বড় ড্রেন দিয়ে ডাকাতির উদ্দেশ্য কয়েকজন  ডাকাত মিল অভ্যন্তরে ডুকে পরে। তাৎক্ষনিক বিষয়টি মিলের প্রধান নিরাপত্তা ফটকে খবর পৌছালে  নিরাপত্তা শিফট ইনচার্জ মোঃ রুস্তম আলী ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মোঃ রাসেল মিয়া, আনসার এপিসি হেলালুজ্জামান, আনসার সদস্য শাহাদাত হোসেন, ছোটন বড়–য়া, আবু তৈয়বসহ টহলরত পুলিশ ক্রেনজেটি এলাকা ঘিরে রাখে। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই দিন ভোরে ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হল আবদুস সালাম, পিতাঃ মৃত আব্দুল হক, মোঃ রিয়াজ, পিতাঃ মোঃ দুলাল, মোঃ ইমন, পিতাঃ আব্দুল মান্নান। এরা সবাই রাঙ্গুনীয়া উপজেলাধীন ফেরীঘাট এলাকার বাসিন্দা। 

 

তাদের সাথে পালিয়ে যাওয়া অপর ডাকাতরা হলো মোঃ জাকির হোসেন, পিতাঃ অজ্ঞাত, মোঃ রুবেল, পিতাঃ আবদুল মাঝি। এরা দীর্ঘদিন থেকে কেপিএম ও বন্ধ কেআরসিসহ আবাসিক এলাকায় চুরি ডাকাতি করে আসছিল বলে মিলের নিরাপত্তা কর্মকর্তা বাদশা আলম জানান। ইতিমধ্যে এ চক্রটি মিলের ওয়েল্ডিং সপ থেকে মূল্যবান তামার তার, ওয়েল্ডিং মেশিন, সহকারী প্রকৌশলী শিমুল পোদ্দার ও কেপিএম স্কুলের সহকারী শিক্ষক মোরসালিনের বাসা থেকে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নেয় বলেও তিনি জানান।

 

প্রসঙ্গত, ডাকাত আবদুস সালাম ও মোঃ রিয়াজ সম্প্রতি  কাপ্তাই উপজেলার সাবেক ইউএনও তারিকুল আলমের বাসায় ডাকাতির মামলার তালিকাভূক্ত আসামি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ