• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির ভারবোয়াচাপ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সমাপ্ত
চুক্তি বাস্তবায়িত হলে পাহাড়ের মানুষ নিরাপদে সুষ্ঠভাবে ধর্ম পালন করতে পারবে-উষাতন তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2018   Friday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে পাহাড়ের মানুষ নিরাপদে সুষ্ঠভাবে তাদের ধর্ম পালন করতে পারবে বলে মন্তব্য করেছেন। 

 

তিনি বলেন, ধর্ম পালনে শুধু সেই সময় নিরাপত্তা দিলে হবে না, সবাই চাই সমাজে সুষ্ঠুভাবে নিরাপদ জীবন যাপন করা, মানুষ যাতে ভালভাবে চলাচল ও খাওয়া-দাওয়া করতে পারে। তাই এই ধর্মীয় পূর্নক্ষেত্রে মধ্য দিয়ে প্রার্থনা করি প্রধানমন্ত্রীর যেন হেতু উৎপন্ন হয় যাতে পার্বত্য চুক্তি বাস্তবায়নে মনের মধ্যে জাগ্রতবোধ উদয় হোক।


তিনি বলেন,গত সোমবার রাতে খাগড়াছড়ির গুইমারা জেতবন বৌদ্ধ বিহারে কে বা কারা বুদ্ধ মূর্তি উল্টে দিয়েছে। যখন সরকার নির্বাচন করতে চাইছে, যেখানে প্রবারনা পূর্নিমা পালিত হবে, কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে সেই সময়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটানো হয়েছে। এখানে মার সৃষ্টি হয়েছে।


তিনি বুদ্ধ ধর্মে যে শীল-নীতি রয়েছে তা যথাযথভাবে পালন করতে এবং যে যার অবস্থানে থেকে মৈত্রীভাবাপন্ন নিয়ে সবাইকে একতাবদ্ধভাবে থাকার আহ্বান জানান।


শুক্রবার রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউপি’র ভারবোয়াচাপ বন বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসবের দুদিন ব্যাপী শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভারবোয়াচাপ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। স্বধর্ম দেশনা দেন ভারবোয়াচাপ বন বিহারে অধ্যক্ষ ধর্মতিলক মহাস্থবির. বক্কুলী মহাস্থবির, প্রজ্ঞারতœ মহাস্থবির ও সুধর্ম্মা মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন ভারবোয়াচাপ বন বিহারে সভাপতি চন্দ্র কুমার চাকমাও সাধারণ সম্পাদক বক্রসেন চাকমা। এ পূর্নানুষ্ঠানে মহাপূর্নবর্তী বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত কঠিন চীবর উষাতন তালুকদার এমপি বিহারের প্রধানের উদ্দেশ্য প্রদান করেন। এর আগে বুদ্ধ ধর্মীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে পঞ্চলশীল প্রার্থনা,অষ্টপরিস্কার দান, কঠিন চীবর, কল্পতরু, হাজার বাতি ও বুদ্ধ মূর্তি দান উৎস্বর্গ করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নাথীরা সমবেত হন।


ধর্মীয় দেশনায় বৌদ্ধ ধর্মীয় গুরুরা কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপন করতে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী, অহিংসা ভাব পোষন করে সকলকে বুদ্ধ ধর্ম পালনের জন্য হিতোপোদেশ দেন।


উল্লেখ্য, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ