• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে আদিবাসী স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় বুধবার রাতে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম বিমল বিকাশ চাকমা(৫৫)। এসময় স্বামীকে বাচাঁতে গিয়ে বিরলতা চাকমা(৫০) গুরুত্বর আহত হয়েছেন।

 

জানা গেছে, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ক্যায়াংঘাট গ্রামে বুধবার রাত ১টায় স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নামো এক অবসরপ্রাপ্ত এক প্রাইমারি স্কুল শিক্ষককে একদল দুর্বৃত্ত বাড়ীতে ঢুকে। এসময় মিলন বিকাশ চাকমাসহ তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা এসময় মিলন বিকাশ চাকমাকে গলা কেটে হত্যা করে। তার স্বামীকে বাঁচানোতে গিয়ে দুর্বৃত্তরা বিরলতা চাকমা গুরুত্বর আহত হন। পাশ্ববর্তী লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন বিকাশ চাকমা নিন্ম কেলেংগলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। তার বাবা মৃত রাজেন্দ্র কুমার চাকমা। বৃহস্পতিবার বিকেলে কেয়াংঘাট পারিবারিক মহাশম্মানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

৪নং মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শান্তশীল চাকমা জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। এখনও পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি । তবে যারা হত্যার কাজে লিপ্ত তারা খুবই সুক্ষ পেশাদার খুনী হবে বলে ধারনা করা হচ্ছে ।

 

মহালছড়ি থানা ভারপ্র্প্তা কর্মকর্তা(ওসি) মোঃ সেমায়ুর কবীর চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের পাঠানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করেদেখছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ