• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, কাপ্তাইয়ে রোববার ১৪৪ ধারা জারি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2022   Saturday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রোববার (২৮ আগস্ট) একইস্থানে, একইদিনে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।


শনিবার রাতে (২৭ আগস্ট) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসিন জাহান এক আদেশে  এ ১৪৪ ধারা জারি করেন।


আদেশে বলা হয়, রোববার কাপ্তাই উপজেলা সদরস্থ বরইছড়ি এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ সমাবেশের ডাকে। অন্যদিকে একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো তারেক  জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের  ঘোষনা দেয়। এতে  একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগ   ও বিএনপি  বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করার জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা ও আশংকা রয়েছে। জনস্বার্থে কাপ্তাই উপজেলায় শাস্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর ও আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে।


কাপ্তাই ইউএও মুনতাসিন জাহান জানান, দুটি দল একই সময়ে একই স্থানে কর্ম সূচি ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে ১৪৪ ধারার আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ