• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ১২৫তম তিরোধান উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015   Thursday
no

no

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে বুধবার লোকনাথ ব্রহ্মচারীর ১২৫তম তিরোধান উৎসব উপলক্ষে গীতাপাঠ ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ড. আলোরাণী আইচ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর দে ও লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির উপদেষ্ঠা বাদল কান্তি দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অসাম্প্রদায়িক মনোভাব রেখে হিংসা, লোভ ত্যাগ করে মানব জাতির কল্যাণ করাই হচ্ছে বড় ধর্ম। পৃথিবীতে মানব রুপে যুগে যুগে অনেক মহা পুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন। তিনি যেমন সবসময় দুঃখী মানুষের পাশে থাকতেন তেমনি ছড়িয়ে দিতেন তার শান্তির বাণী। তিনি বলেন, মহা পুরুষদের সেই শান্তির বাণীগুলো মনে লালন করে এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ধর্মীয় চেতনাকে আরো বেশী জাগ্রত করে সমাজ তথা দেশের কল্যাণে  সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আগামী অর্থ বছরে পরিষদ থেকে মন্দিরে আগত পূর্ণার্থীদের জন্য একটি প্রার্থনালয় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ