• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মানিকছড়িতে শান্তি মুক্তি বৌদ্ধ বিহার সংস্কারের দাবী এলাকাবাসীর

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015   Thursday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলোর যোগ্যাছোলার ইউনিয়নের দূর্গম গুজাপাড়া এলাকার শান্তি মুক্তি বৌদ্ধ বিহারের সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে বৌদ্ধ বিহারটি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে,চাকমা সম্প্রদায়ের ১৪০ পরিবারের জন্য একমাত্র উপাসনালয় কেন্দ্র গুজাপাড়া শান্তি মুক্তি বৌদ্ধ বিহারটি। ২০০৪ সালে এলাকাবাসী নিজেদের অনুদানে বৌদ্ধ বিহারটি স্থাপন করেন। সম্প্রতি বৈশাখী ঝড়ে বিহারের সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়। ফলে খোলা আকাশের নিচে পূজা প্রার্থনাসহ  ধর্মীয় কার্যক্রম করতে হচেছ।

গ্রামবাসী মোহন চাকমা বলেন, এ এলাকায় গহিন অরণ্য বেষ্টিত হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে থাকায় এই এলাকায় সরকারী/বেসরকারী সংস্থার এখনো কোন ছোয়া লাগেনি।  ফলে গ্রামের লোকাজন  শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে অনেক পিছিয়ে রয়েছে। মুর্মূষু কিংবা মহিলা ডেলিভারী রোগী নিয়ে যেতে হয় ২০থেকে২৫ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা সদরে  নিয়ে যেতে হয়। তার মধ্যে রোগী নিয়ে যাওয়ার পথে  অনেকের মৃত্যু হয়। ১০থেকে ১৫কিলোমিটার দুরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় ছাড়া গ্রামের আশে-পাশে কোন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান নেই।

শান্তি মুক্তি বৌদ্ধ  বিহার পরিচালনা কমিটির সভাপতি সুমন কান্তি চাকমা বলেন,অবহেলিত এ জনপদে সরকারী সাহায্য সহযোগীতা যেন অমাবস্যার চাঁদ। ফলে তাদের এলাকার লোকের দান-অনুদানে এ মন্দিরটি স্থাপন করে ধর্ম পালন করে আসছেন। সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে বিহারটি সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বৌদ্ধ বিহারের দ্রুত সংস্কারে জন্য সু-দৃষ্টি কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ