• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির রাজস্থলীতে বিদেশী আইনে আটক দুই বাড়ীর কেয়ারটেকারকে জেল হাজতে প্রেরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2015   Sunday

রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ীর  কেয়ারটেকার ও বিদেশী নাগরিক আইনে মামলার দুই আসামীকে তিন দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয়েছে। তবে পুলিশ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ ও সোমবার মামলার শুনানীর দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ী   থেকে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইনকে এবং  ২৮ আগষ্ট বাড়ীর দুই  কেয়ারটেকারকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি  নেয়ার পর  জেল হাজতে রয়েছেন। অপর দুই বাড়ীর কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় ৫ দিন রিমান্ড শেষে ফের আরও ৩ দিনের  রিমান্ড  নেয়া হয়।

জানা যায়, রাজস্থলীতে বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির নেতা ডা. রানিন সোয়ের বাড়ীর কেয়ারটেকার এবং সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনে মামলার আসামী মংচু অং মারমা ও চুইস অং মারমাকে তিন দিনের রিমান্ড শেষে  রোববার রাঙামাটির বিজ্ঞ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে  তোলা হয়।  এতে পুলিশ আদালতের কাছে  তাদের বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদের  জেল হাজতে প্রেরনের নির্দেশ এবং আদালত সোমবার দুজনের বিরুদ্ধে করা সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনের মামলার শুনানী ধার্য করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ