• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

কাউখালীতে দৃর্বৃত্তের হামলায় ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আহত,প্রতিবাদে সড়ক অবরোধ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2015   Thursday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দৃর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

এদিকে, এ হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ও কাউখালীতে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।


জানা যায়,গত বুধবার রাতে রাঙ্গামাটি থেকে পৌর নির্বাচন শেষে ঘাগড়ায় নিজ বাড়ীতে ফেরার পথে ঘাগড়া গীতা মন্দির এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দৃর্বৃত্ত অর্তকিত ভাবে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজিব দত্তের (২৮) উপর হামলা চালায়। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা হামলার প্রতিবাদে ঘাগড়া বাজার এলাকার দোকানপাত বন্ধ করে দিয়ে চট্টগ্রাম-রাঙামাটি ব্যারিকেড দিলে আবারো উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বিপ্লব সেন (২৫) ও ছাত্রলীগ কর্মী টুনু চাকমা (২৭) আহত হয়। এদের মধ্যে বিপ্লব সেনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

খবর পেয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের নেতাকর্মীদের দেখতে যান এবং চিকিৎসার খোজ খবর নেন।


এদিকে এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ব্যারিকেড দেওয়ার খবর পেয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ও রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘাগড়া এলাকায় গিয়ে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।


অপরদিকে কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ কাউখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল কাউখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাব গোলচত্বরে এক সমাবেশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আথুই মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


উপজেলা ছাত্রলীগ সভাপতি আথুই মং মারমার এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক মাস্তির দাবী জানিয়েছেন। তবে জেএসএস কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা এ হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলের কারনে তাদের মধ্যে এ হামলা করে নিজেদের ঘটনা আড়াল করতে জেএসএসকে দায়ী করছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী জানান,ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেছেন,কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।


কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ