• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

৫টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার
রাঙামাটিতে মোটরসাইকেল চোরের শক্তিশালী চক্রের ১১ সদস্যকে আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2016   Monday

রাঙামাটিতে মোটর সাইকেল চুরিতে জড়িত একটি শক্তিশালী চোর চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা ৫টি মোটরবাইকেলসহ মোটর সাইকেল চুরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


সোমবার দুপুরে রাঙামাটি কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।


সংবাদ সন্মেলনে বলা হয়,গত কয়েক মাসে রাঙামাটি শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন ছিল শহরবাসীসহ পুলিশ। শেষে প্রযুক্তি ব্যবহার করে ওইসব মোটরসাইকেল চোরচক্রটিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়েক দিনের প্রচেষ্টার পর গেল রোববার রাতে রাঙামাটি শহর এবং চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটর সাইকেল, মোটরসাইকেল খোলা, মেরামত, নাম্বার প্লেট পরিবর্তনসহ চুরির কাজে ব্যবহার করা বিপুল সরঞ্জাম উদ্ধারসহ চোরচক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হল, শহরের কর্মচারী কলোনির মো. আবুল ফজল (৩৮), কল্যাণপুরের সুমন চাকমা (২৪), ডিসিবাংলো এলাকার আলা উদ্দিন (৩৬), চট্টগ্রাম বাঁশখালীর এরশাদ(২৯), পৌর এলাকার তারেক শাওন আমান (২৭), মহসিন কলোনির আবদুল মাবুদ (২৯), গর্জনতলী এলাকার অংচিমং মারমা (২৫), গর্জনতলী এলাকার নিপন ত্রিপুরা (২৬), রির্জাভ বাজার এলাকার মো. মনছুর (২৮), কলেজগেট এলাকার রবিউল হাসান রাকিব (২৩) ও এসপি অফিস সংলগ্ন এলাকার মো. হুমায়ুন কবির (২৯)। তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।


সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মো: শহীদ উল্লাহ জানান,গত কয়েক মাস ধরে রাঙামাটি শহরে মোটরসাইকেল চুরির সূত্র ধরে প্রথমে দু’জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরসহ বাইরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ১১ সদস্যকে আটক করা হয়। গোপন তথ্যে পাওয়া সংবাদের ভিত্তিতে গেল রোববার রাতে পাশের জেলা চট্টগ্রামের রাঙ্গুনীয়া এলাকা থেকে বিভিন্ন কোম্পানির ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট, সেসিস ও ইঞ্জিন নাম্বার তৈরির মেশিন, বিআরটিএ’র ভুয়া সীলমোহর, পাঞ্চিং মেশিন, গ্যাস বার্নার, গাড়ি বিক্রির ভুয়া স্ট্যাম্প, প্রথম শ্রেনী ম্যাজিস্ট্রেটের ভুঁয়া সীল, ভুঁয়া নাম্বার তৈরির ফর্মেট, তালা খোলা ও মেরামতের যন্ত্র ও গাড়ি রং করার স্প্রে মেশিন।


তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে অভিযানে অংশ নেন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ, এসআই সৌরজিৎ, মো. ইউছুফসহ পুলিশের বিশেষ টিমের সদস্যরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ